ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
শরীরে কেরোসিন ঢেলে যুবকের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2020, 5:25 PM

শরীরে কেরোসিন ঢেলে যুবকের আত্মহত্যা

শরীরে কেরোসিন ঢেলে যুবকের আত্মহত্যা

কুষ্টিয়ার জুগিয়া এলাকায় দীপ্ত (২৫) নামের এক যুবক নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলোহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার জুগিয়া বটতলা পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দীপ্ত ওই এলাকার আতর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, স্ত্রীর সাথে পারিবারিক কলোহের জের ধরে দীপ্ত নিজের শরীরে কেরোসিন দিয়ে আগুন জালিয়ে দেয়। এতে সে মারাত্নকভাবে দগ্ধ হয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

কুষ্টিয়া জেনারেল হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, রাতে অগ্নিদগ্ধ হয়ে এক যুবককে নিয়ে আসে তার পরিবারের লোকজন। তবে তার অবস্থা খুবই খারাপ ছিলো। শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিলো। তাই তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।

ঢাকায় নেওয়ার পথে রাতে দীপ্ত মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status