|
সোনারগাঁয়ে ২ কোটি টাকার অবৈধ জাটকা ও চিংড়ি রেণু জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে ২ কোটি টাকার অবৈধ জাটকা ও চিংড়ি রেণু জব্দ গত শনিবার রাতে উপজেলার কাচঁপুর সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টায় থেকে গতকাল রবিবার সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পাগলা কাঁচপুর সেতুর নিচে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নোয়াখালী হতে খুলনাগামী সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে। এ সময় প্রায় ২ কোটি ৮৫ হাজার টাকা মূল্যের ২,২০০ কেজি জাটকা ও ৩ কোটি ৭০ লাখ পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। ![]() সোনারগাঁয়ে ২ কোটি টাকার অবৈধ জাটকা ও চিংড়ি রেণু জব্দ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
