|
নাহিদের জোড়া আঘাত, শুরুতে চাপে নিউজিল্যান্ড
নতুন সময় ডেস্ক
|
![]() নাহিদের জোড়া আঘাত, শুরুতে চাপে নিউজিল্যান্ড প্রথম চার ওভারে একটি করে মেডেন দেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই সময়ে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ছিল মাত্র ৩ রান। পঞ্চম ওভারে তাসকিনের পঞ্চম বলে কেলি ইনিংসের প্রথম বাউন্ডারি হাঁকান। পরের বলে আরেকটি। শরিফুলও পরের ওভারের প্রথম বলে চার দেন। টানা তিন বলে চার মারলেও রানের গতি বাড়েনি। অষ্টম ওভারে বল হাতে নিয়েই নাহিদ রানা সাফল্য পান। হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশি পেসার। পরের ওভারেও প্রথম বলে তিনি উইল ইয়াংকে (৭) সৌম্য সরকারের ক্যাচ বানান। দলীয় ২৫ ও ২৮ রানে দুটি উইকেট হারায় কিউইরা। প্রথম দুই ওভারে নাহিদ ১ রান দিয়ে এক মেডেনে দুই উইকেট তুলে নেন। নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে আজ (সোমবার) দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে স্বাগতিকদের। এমন ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ দলে একটি পরিবর্তন রয়েছে। আফিফ হোসেনের জায়গায় সৌম্য সরকার খেলছেন। নিউজিল্যান্ড আগের একাদশ নিয়েই নেমেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
