|
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ আটক-২
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
|
![]() নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ আটক-২ রবিবার ১৯ এপ্রিল বিকাল ৫ টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ দু, সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানাযায়। আটকৃতরা হলেন বাইশারী ইউনিয়নে ৭ নং ওয়াড়ের, মৃত্যু ইসাহাক মাস্টারে ছেলে, আতাউল্লাহ (কলিম) ৩২ ও উত্তর বাইশারীর শফি মেস্তীর ছেলে মোঃ হারুন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কলিম ও হারুনে চলাফেরা সন্দেহজনক হলে বেশ কিছুদিন ধরে তারা প্রশাসনের নজরে ছিল। সূত্রে জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে চাই্যলাতলী এলাকার ঘরম শিয়া নামক স্হান থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। রবিবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক। এই সংবাদ লেখা কালীন পর্যন্ত তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র মামলা দায়ের প্রক্রিয়া চলমান। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাননি থানা পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
