|
ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাজঘরে তানজিদ, ফিরলেন লিটনও
নতুন সময় ডেস্ক
|
![]() ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাজঘরে তানজিদ, ফিরলেন লিটনও তানজিদ তামিম আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। এই উইকেটকিপার ব্যাটসম্যান ১১ বলে মাত্র ৭ রানে ফেরেন। তার বিদায়ে ১৫৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। জয়ের জন্য ২৫ ওভারে বাংলাদেশ দলকে করতে হবে মাত্র ৪৪ রান। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির মুখে পড়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি। বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট শিকার করেন। ১৯৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে দলীয় মাত্র ২১ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার। তাদের বিদায়ের পর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা ১১০ বলে ১২০ রানের জুটি গড়েন। ৫৮ বলে ৭৬ রানে তানজিদ হাসান তামিম আউট হওয়ার মধ্য দিয়ে এই জুটি ভাঙে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
