ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
চার নাম্বার পরীক্ষাতেও করোনা পজেটিভ কনিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 5:44 PM

চার নাম্বার পরীক্ষাতেও করোনা পজেটিভ কনিকা

চার নাম্বার পরীক্ষাতেও করোনা পজেটিভ কনিকা

বলিউড গায়িকা কনিকা কাপুরের শরীরে চার নাম্বার পরীক্ষাতেও পাওয়া গেছে করোনাভাইরাস। গত ২০ মার্চ থেকে লখনউয়ের হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

জানা গেছে, ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফেরার পর ১১ মার্চ মুম্বাই থেকে কানপুর এবং তারপর লখনউ পৌঁছান বেবি ডল গায়িকা। সেখানেই প্রথম সর্দি-কাশি এবং তারপর জ্বরে আক্রান্ত হন কনিকা কাপুর, এরপর ২০ মার্চ পরীক্ষায় কনিকার শরীরে মেলে কোভিড ১৯।


লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চলছে কনিকার চিকিৎসা। হাসপাতাল কর্তৃপক্ষ বিরক্ত কনিকার তারকাসুলভ আচরণে।

বারবার তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনিকার উচিত একজন রোগীর মতো আচরণ করে, চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করা।

এ ব্যাপারে কনিকার পরিবারের এক সদস্য জানিয়েছেন, এবার আমরা সত্যিই কনিকা টেস্ট রিপোর্ট নিয়ে চিন্তিত। মনে হচ্ছে কনিকা চিকিত্সায় কোনও রকম সাড়া দিচ্ছেন না, আর লকডাউনের এই পরিস্থিতিতে কনিকা এয়ারলিফট করে চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভবকর নয়। আমরা শুধু ওর সেরে উঠবার জন্য প্রার্থনা করতে পারি।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কনিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status