ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
যে কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 6:09 PM

যে কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

যে কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনেক বেশি চীনঘেঁষা মন্তব্য করে প্রতিষ্ঠানটির কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটির জন্য বরাদ্দ মার্কিন তহবিল বন্ধেরও হুমকি দিয়েছেন তিনি।

মঙ্গলবার ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সত্যিকার অর্থেই ধাক্কা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি অর্থ নেয়া সত্ত্বেও তারা অনেকখানি চীনঘেঁষা। এদিকে আমরা ভালোভাবে নজর দিচ্ছি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় বৈশ্বিক এ সংস্থাটি বাজে পরামর্শ দিয়েছে বলেও অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের।

চীনের বাইরে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকার সময় গত ৩১ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক নির্দেশনায় সব দেশকেই নিজ নিজ সীমান্ত খোলা রাখার পরামর্শ দিয়েছিল।

বিষয়টির দিকে ইঙ্গিত করে টুইটারে ট্রাম্প বলেন, সৌভাগ্যক্রমে আমি চীন থেকে আগতদের জন্য সীমান্ত খোলা রাখতে তাদের আগে দেয়া পরামর্শ প্রত্যাখ্যান করেছিলাম। কেন তারা আমাদেরকে এমন ত্রুটিপূর্ণ পরামর্শ দিয়েছিল?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই নির্দেশনার দিনই ট্রাম্প প্রশাসন চীন থেকে আগতদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।

হোয়াইট হাউসের ব্রিফিংয়ে ট্রাম্প এ বিষয়ে বলেন, তারা ভুল জানিয়েছে। তারা ঠিকভাবে ধরতে পারেনি ব্যাপারটা। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য অর্থ ব্যয় স্থগিত রাখতে যাচ্ছি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status