ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
ইফতারে রাখুন স্বাস্থ্যকর পেঁপে কলার স্মুদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 April, 2020, 5:22 PM

ইফতারে রাখুন স্বাস্থ্যকর পেঁপে কলার স্মুদি

ইফতারে রাখুন স্বাস্থ্যকর পেঁপে কলার স্মুদি

পেঁপে কলার স্মুদি একটি আশ্চর্যজনক স্বাস্থ্যকর পানীয়। যা গরমে আপনাকে স্বস্তি দেবে। আর সারাদিন রোজা রাখার পর শরীর ঠাণ্ডা করার পাশাপাশি বাড়তি পুষ্টি যোগাবে। এছাড়াও এতে ব্যবহৃত অন্যান্য উপাদান আপনার সারাদিনের ক্লান্তি দূর করতেও সাহায্য করবে।  

এই পানীয় আপনার শরীর ও মনকে সতেজ করে বাড়তি এনার্জি যোগাতে সহায়তা করবে। আপনার ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই স্মুদিটি। আর খুব কম সময়ে এটি তৈরি করা যায়। এই রমজানে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন মজাদার আর স্বাস্থ্যকর পেঁপে কলার স্মুদি। খুব সহজে বানিয়ে নিতে জেনে নিন রেসিপিটি-

উপকরণ: পেঁপে এক কাপ, কলা ২ টি, নারকেল দুধ এক কাপ, মধু এক টেবিল চামচ, বাদাম গুঁড়া এক টেবিল চামচ, কোকো পাউডার এক টেবিল চামচ,বরফ কয়েক টুকরো, পানি প্রয়োজন মতো।

প্রণালী: পেঁপে এবং কলাগুলো ছোট টুকরো করে কাটুন। এবার সব উপকরণ ব্লেন্ডারের জারে নিয়ে নিন। সব কিছু একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করুন। এবার গ্লাসে ঢেলে উপরে আরো কিছু বরফ দিয়ে দিন। চাইলে উপরে কোকো পাউডার বা চকলেট সস দিয়ে সাজিয়ে দিতে পারেন। আবার এভাবেই পরিবেশন করতে পারেন মজাদার পেঁপে কলার স্মুদি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status