ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
ট্রাম্পের ওষুধের বিরোধিতায় দায়িত্ব হারালেন মার্কিন কর্মকর্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 April, 2020, 5:25 PM

ট্রাম্পের ওষুধের বিরোধিতায় দায়িত্ব হারালেন মার্কিন কর্মকর্তা

ট্রাম্পের ওষুধের বিরোধিতায় দায়িত্ব হারালেন মার্কিন কর্মকর্তা

করোনাভাইরাসের চিকিৎসায় এখন পর্যন্ত স্বীকৃত কোনো ওষুধ আবিষ্কৃত না হওয়ায় পরীক্ষামূলকভাবে বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন। করোনা চিকিৎসায় এটি ব্যবহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে ট্রাম্পের এই ক্লোরোকুইন চিকিৎসার বিরোধিতা করে দায়িত্ব হারালেন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় করোনা ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্পের প্রধান বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিক ব্রাইট।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, ডা. রিক ব্রাইটকে মঙ্গলবারে আকস্মিকভাবে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তিনি স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটির পরিচালক এবং প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স বিভাগের উপ সহাকারী সচিব ছিলেন।

বুধবার পদচ্যুতির প্রসঙ্গে এক বিবৃতিতে ডা. রিক বলেছেন, সরকার কংগ্রেসের বরাদ্দ করা কোটি কোটি ডলার ওষুধ, প্রতিষেধক কিংবা বৈজ্ঞানিক ঘাটতি থাকা প্রযুক্তিগুলোতে বিনিয়োগ না করে করোনার বৈজ্ঞানিক ও নিরাপদ সমাধানে করেছে। আমার মনে হয় এসব নিয়ে দ্বিমত করার কারণেই আমার এই বদলি।’

করোনা মোকাবিলায় হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে এখনো গবেষণা শেষ হয়নি। তারপরও ট্রাম্প এর ব্যবহারে জোর দিয়ে যাচ্ছেন। তার মতে ‘ঈশ্বর প্রদত্ত’ চিকিৎসা এটি।

মঙ্গলবার এক গবেষণায় জানা গেছে, ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা ওষুধটি খুব বেশি উপকারী নয়। বরং হাইড্রোক্লিকোরোকুইনের কারণে করোনা রোগীর মৃত্যু হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status