ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
আমরা চীনের ব্যাপারে খুশি নই: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 10:47 AM

আমরা চীনের ব্যাপারে খুশি নই: ট্রাম্প

আমরা চীনের ব্যাপারে খুশি নই: ট্রাম্প

করোনা নিয়ে চীনের প্রতি আবারও অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেওয়া প্রাত্যহিক সংবাদ সম্মেলনে চীনের সমালোচনা করেছেন তিনি।

ওই সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য চীনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে, করোনা পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে পারেনি চীন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিশ্বে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার আগেই তা বন্ধ করতে পারত চীন। কিন্তু তারা তা করতে পারেনি। ফলে বিশ্বকে এর জন্য ভুগতে হচ্ছে।

তিনি বলেছেন, তার প্রশাসন এ বিষয়ে তদন্ত করছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা খুব গুরুত্বপূর্ণ অনুসন্ধান করছি। আমরা চীনের প্রতি সন্তুষ্ট নই।

তিনি আরও বলেন, অনেক কিছুর জন্যই তাদেরকে দায়ী করা যায়। আমরা বিশ্বাস করি যে, এটা একেবারে উৎস থেকেই বন্ধ করা সম্ভব ছিল। এটা দ্রুত বন্ধ করা দরকার ছিল যাতে পৃথিবীজুড়ে তা ছড়িয়ে পড়তে না পারে।

কিন্তু চীন তা করতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবারই প্রথম নয়। করোনাভাইরাস নিয়ে এর আগেও চীনের সমালোচনা করেছেন ট্রাম্প।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

অপরদিকে চীন থেকে এই প্রাণঘাতী ভাইরাস অন্যান্য দেশে ছড়িয়ে পড়লেও ইতোমধ্যেই সেখানে আক্রান্ত ও মৃত্যু অনেক কমে গেছে। এই বিপর্যয় অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে চীন। এত অল্প সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় চীনকে নিয়ে অনেক দেশেই গুঞ্জন চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status