ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
গ্রাম থেকে সবজি এনে উপহার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 8:32 PM

গ্রাম থেকে সবজি এনে উপহার

গ্রাম থেকে সবজি এনে উপহার

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম সিন্টু করোনা পরিস্থিতিতে নগরবাসীকে দিয়েছেন ব্যতিক্রমী উপহার। ‘মিন্টু ভাই’ নামেই পরিচিত এ কাউন্সিলর গ্রামের বাড়ি থেকে করলা,পুঁইশাক এনে তা বিতরণ করেছেন লোকজনের মাঝে।

সূত্র জানায়, কাউন্সিলর শফিকুল ইসলাম ওরফে মিন্টু ভাইয়ের গ্রামের বাড়ি ফুলবাড়িয়ায়। সেখান থেকে ফেরার সময় মঙ্গলবার গাড়িতে করে নিয়ে এসেছেন ১০ মন করলা ও চার মন পুঁইশাক। এরপর বাড়ি বাড়ি গিয়ে এসব করলা আর পুঁইশাক উপহার হিসেবে পৌছে দেন এলাকার মানুষের কাছে।

কাউন্সিলরের ব্যতিক্রমী উপহার পৌঁছে দিতে সহায়তা করেন আকুয়া উত্তর পাড়া ডিফেন্স পার্টির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান কাজল, ছাত্রলীগ নেতা এনামুল হক সুমন, যুবলীগের নাসির উদ্দিন নাসির, মোখলেছুর রহমান মোখলেছ, নিগার সুলতানা লাকী, সিডিসি’র রূপসা ক্লাস্টার সভাপতি মোসলেমা আক্তার মর্জিনা, পারুল, জুলেখা প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status