বাড়িতে থেকে সুস্থ হওয়া করোনা রোগীদের তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 April, 2020, 9:06 PM
বাড়িতে থেকে সুস্থ হওয়া করোনা রোগীদের তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে
করোনাভাইরাসে সংক্রমিত কোভিড-১৯ শনাক্ত হওয়া রোগীদের সিংহভাগই চিকিৎসা নেন বাড়িতে অবস্থান করে। শনাক্ত হওয়াদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তারাই কেবল চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরামর্শও তাই। তবে এই পর্যন্ত বাড়িতে চিকিৎসা নেয়া আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার কোনও হিসেবে নেই তাদের কাছে।
মঙ্গলবার করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাড়িতে থেকে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। তাদের আপডেটটা আমাদের কাছে নেই। বাড়িতে থেকে অনেকেই সুস্থ হচ্ছেন যা আমরা এখানে দেখাতে পারছি না।