ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
করোনার দুর্দিনেও সম্পদ বাড়ল অ্যামাজনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 11:47 AM

করোনার দুর্দিনেও সম্পদ বাড়ল অ্যামাজনের

করোনার দুর্দিনেও সম্পদ বাড়ল অ্যামাজনের

সারা বিশ্বে করোনাভাইরাস সংকটের কারণে অজস্র ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মসংস্থান হুমকির মুখে। চাকরি হারাচ্ছে মানুষ। অনেকের কাছেই মৌলিক চাহিদা পূরণের অর্থ নেই। অথচ এই সংকটেই বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও অ্যামাজনের মালিক জেফ বেজসের সম্পদের পরিমাণ আরও ২৪ বিলিয়ন ডলার বা ২ লাখ কোটি টাকা বেড়েছে। বিবিসি।

খবরে বলা হয়, মূলত করোনাভাইরাসের সময় অনলাইন কেনাকাটার ওয়েবসাইট অ্যামাজনের চাহিদা আরও বেড়ে গেছে। মানুষ অ্যামাজন ব্যবহার করে ঘর থেকেই পণ্য অর্ডার করতে বেশি স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করছেন।

এ কারণেই অ্যামাজনের শেয়ারের দাম বেড়েছে হুহু করে। আর সর্বোচ্চ শেয়ারধারী জেফ বেজসের সম্পদের পরিমাণ ১৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফলে তিনিই এখন বিশ্বের ১ নম্বর ধনী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status