সৌদিআরবের প্রবাসীদের জন্য ‘প্রবাস বন্ধুকল সেন্টার’ চালু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 7:07 PM
সৌদিআরবের প্রবাসীদের জন্য ‘প্রবাস বন্ধুকল সেন্টার’ চালু
সৌদিআরব প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদানের জন্য সেবা দেওয়া জন্য অনলাইন পদ্ধতিতে ‘প্রবাস বন্ধু কল সেন্টার’ এর উদ্বোধন করা হয়। যার মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্তদের সেবা সহ স্বাস্থ্য সেবা পাবে সৌদিআরবের বাংলাদেশী ২২ লাখ প্রবাসী।
বুধবার (২৯ এপ্রিল ) ডিজটাল প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কলসেন্টারের উদ্বোধন করা হয়।
এ সময় জানানো হয়, কল সেন্টারের হট লাইন নাম্বার: +৮৮০৯৬১১৯৯৯১১, দেওয়া হয়। সাথে আরও দুটো ইমো নাম্বার: +৮৮০১৪০০৬১১৯৯-৮, +৮৮০১৯৫৮১০৫০২ দেওয়া হয়। এ সব নাম্বারে কল দিয়ে স্বাস্থ্য সেবা নিতে পারবে।
অনলাইন পদ্ধতিতে সেবাটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি
এছাড়া আরো উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মো: আবুল হাসান, ৩টি মন্ত্রণালয়ের সচিবগণ, এটুআই এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুল মান্নান ও এটুআই-এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের স্টার্টআপ বাংলাদেশ-আইডিয়া প্রকল্পের কমিউনিকেশনস্ বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস-সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহের উর্ধ্বতন কর্মকর্তাগণ, ডাক্তারগণ।