|
আর বাংলাদেশে ফিরতে চাননা ইঞ্জিনিয়ার রেজাউল কাওনাইন
নাজমুল হক শ্যামল
|
![]() আর বাংলাদেশে ফিরতে চাননা ইঞ্জিনিয়ার রেজাউল কাওনাইন প্রায় ১৫ বছর যাবত আমি উনার প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয়ে মিডিয়া সংশ্লিষ্ট সহযোগিতা করেছি। যতদুর মনে পড়ে ফার্মগেটে থাকাকালীন উনি প্রায় আওয়ামী সন্ত্রাসীর দ্বারা চাঁদাবাজি, হয়রানি ,শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার হয়েছিলেন। কিন্তু রেজাউল ভাইকে কারোর সাথে প্রতিশোধ নেওয়ার প্রতিযোগিতা করতে দেখিনি। তাছাড়া তিনি একজন বিএনপি কর্মী হওয়ার ফলে নীতি বিসর্জন দিয়ে অন্য দলেও যোগ দেননি। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ঢাকার উত্তরখানে উনার নিজ বাড়িতে গড়ে তোলা দ্বিতীয় ক্যাম্পাসেও তখনকার সরকারদলীয় নেতাকর্মীরা হামলা ও দখলের চেষ্টা করেছিল। আমার সাংবাদিকতা জীবনে দেখা সবচেয়ে কম খরচে কারিগরি শিক্ষার জন্য স্মার্ট কম্পিউটার সাইন্স টেকনোলজি চেষ্টা চালিয়ে যাচ্ছিল। পলিটেকনিকের ছাত্র ছাত্রীদের জন্য ১৭ টি বই লিখেছিলেন রেজাউল কাওনাইন ভাই। কিন্তু কোন চেষ্টাতেই দেশে টিকে থাকতে পারলেননা তিনি। রাজনৈতিক দূর্বৃত্তায়নের শিকার হয়ে অবশেষে নিরাপত্তার জন্য গুম ও খুনের হুমকি থেকে নিজেকে ও পরিবারকে রক্ষার জন্য ২০১৬ সালের ২২ জুলাই আমেরিকার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনও। সেই পুরোনো দিনের কত স্মৃতি আলোচনা করলাম গতকাল। জানালেন এই বছরই তার আব্বা-আম্মা দুইজনই আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করেছেন। পুরানো সন্ত্রাসীরা গোপনীয়তা বজায় রেখে এখন আবারো তার খোঁজখবর নেওয়া শুরু করেছে বলে তিনি জানান। কারণ তারা জানে তার পিতা-মাতার শেষকৃত্য অনুষ্ঠানে সে ইউএসএ থেকে আসতে পারে ভেবে তার আত্মীয়-স্বজনদের কাছে ফের হুমকি দামকিও দিচ্ছে। ফলে আর বাংলাদেশে ফিরতে চাননা ইঞ্জিনিয়ার রেজাউল কাওনাইন। রেজাউল ভাই ভালো থাকুন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
