ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
সঠিক সময়ে দাঁত ব্রাশ করোনা থামাতে সহায়ক, বলছেন বিশেষজ্ঞরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 10:16 AM

সঠিক সময়ে দাঁত ব্রাশ করোনা থামাতে সহায়ক, বলছেন বিশেষজ্ঞরা

সঠিক সময়ে দাঁত ব্রাশ করোনা থামাতে সহায়ক, বলছেন বিশেষজ্ঞরা

সঠিক সময়ে দাঁত ব্রাশ করার ফলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়া থেকে বাঁচা যেতে পারে বলে মনে করছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ। ব্রিস্টল ইউনিভার্সিটির দন্তরোগ বিভাগের ইমেরিটাস প্রফেসর মার্টিন অ্যাডি এ কথা বলেছেন।

তিনি বলেন, মুখে করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে এবং মুখে এই ভাইরাস থাকলে তা ধ্বংস করতে কাজ করে টুথপেস্ট। ব্রাশ করার কয়েক ঘণ্টা আগে করোনাভাইরাস মুখে লেগে গেলে তা দূর হয়ে যাবে টুথপেস্টের প্রভাবে। একইভাবে ব্রাশ করার পরেও সংক্রমণ থেকে বাঁচা সম্ভব।

এ কারণে বাড়ি থেকে বের হওয়ার আগে এবং ফিরে এসেই ব্রাশ করার কথা বলেছেন তিনি। তার মতে, ব্রাশ করার তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত করোনা সংক্রমণ থেকে বাঁচা যায়। একইভাবে ব্রাশ করার তিন থেকে পাঁচ ঘণ্টা আগে ভাইরাসটি মুখে লাগলেও ধ্বংস হয়ে যাবে।

তিনি আরো বলেন, করোনাভাইরাস হাঁচি-কাশির মাধ্যমে ড্রপলেট আকারে আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনকে সংক্রমিত করে। সে কারণে ব্রাশ করার পাশাপাশি হাত ও মুখমণ্ডল পরিষ্কার রাখলেই ভাইরাসটি দূরে রাখা সম্ভব।

তিনি আরো বলেন, করোনাভাইরাস থেকে বাঁচার জন্য যেমন বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে। করোনা দূর করার উপাদান টুথপেস্টেও রয়েছে। মুখ ভাইরাসমুক্ত রাখতে টুথপেস্ট কার্যকরী। সূত্র: ডেইলি মেইল

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status