ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মসজিদই যখন হলো কোয়ারেন্টিন কেন্দ্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 11:36 AM

মসজিদই যখন হলো কোয়ারেন্টিন কেন্দ্র

মসজিদই যখন হলো কোয়ারেন্টিন কেন্দ্র

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরের একটি মসজিদকে কোয়ারেন্টিন সেন্টারে রূপান্তর করা হয়েছে। কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় যা এখন পুরোপুরি প্রস্তুত। ৯ হাজার বর্গফুটের ওই ফ্লোরে ৮০টি শয্যা স্থাপন করা হয়েছে। হিন্দুস্তান টাইমস।

এ বিষয়ে মহারাষ্ট্র কসমোপলিটন অ্যান্ড এডুকেশনাল সোসাইটির চেয়ারম্যান পি এ ইনামদার বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা এখানে কোভিড-১৯ রোগীদের জন্য কোয়ারেন্টিন সেন্টারের ব্যবস্থা করেছি। আমাদের ট্রাস্টি প্রয়োজনে রোগীদের খাবারের ব্যবস্থা করবে।’ আরও জায়গার প্রয়োজন হলে সে ব্যবস্থাও করা হবে বলে জানান ইনামদার।

মুসলিম কো-অপারেটিভ ব্যাংকের পরিচালক এস এম ইকবাল বলেন, মসজিদকে কোয়ারেন্টিন সেন্টারে রূপান্তর একটি দারুণ উদ্যোগ। ক্যাম্পাসের ইউনানি হাসপাতালেও এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

পুনে জেলা কালেক্টর নাভাল কিশোর রাম বলেন, আজম ক্যাম্পাস কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তের কথা জানালে আমরা তাদের বিষয়টি বিবেচনায় নেই। সেন্টারটি পর্যবেক্ষণর পর রোগীদের সেবার অনুমতি দেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status