ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
এক মাস দোকান বন্ধ, জুতার বক্সে মিলল ২০০ গোখরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2020, 3:04 PM

এক মাস দোকান বন্ধ, জুতার বক্সে মিলল ২০০ গোখরা

এক মাস দোকান বন্ধ, জুতার বক্সে মিলল ২০০ গোখরা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে জুতার দোকান পরিষ্কার করতে গিয়ে ২০০টি বিষাক্ত গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বড়খাতা বাজার রেল গেট এলাকায় সাফল্য সু-স্টোরের জুতার বক্স থেকে সাপের বাচ্চাগুলো বেড়িয়ে আসে।

দোকানের মালিক বাদশা মিয়া বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় এক মাস দোকান বন্ধ ছিল। তাই বৃহস্পতিবার দুপুরে দোকান পরিষ্কার করতে যাই। এ সময় দোকানের ভেতরের জুতার বক্সের মধ্যে প্রথম একটি বিষাক্ত গোখরা সাপ দেখতে পাই। পরে একে একে জুতার বক্সগুলো খুললে সাপের বাচ্চা বের হতে শুরু করে। এ সময় উপস্থিত ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা লাঠি দিয়ে সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলেন। দোকান থেকে ২০০টি গোখরা সাপের বাচ্চা বের করে মেরে ফেলা হয়েছে।

এ বিষয়ে বড়খাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সদস্য আব্দুর সাত্তার বলেন, ওই দোকানে আরও সাপ থাকতে পারে। তাই দোকানের মালিক বাদশাকে সব কিছু পরিস্কার করে দোকানটি খুলতে বলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status