ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
সরকারি চাল চুরির অভিযোগে ছেলেসহ আ.লীগ নেতা আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2020, 3:11 PM

সরকারি চাল চুরির অভিযোগে ছেলেসহ আ.লীগ নেতা আটক

সরকারি চাল চুরির অভিযোগে ছেলেসহ আ.লীগ নেতা আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে কালোবাজারে খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরের চাল চুরির অভিযোগে ছেলেসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ২১০ কেজি চাল জব্দ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু আব্দুল্লাহ্ (৫৫) ও তার ছেলে আজিজুর রহমান (২৮)।

র‌্যাব সূত্রে জানা যায়, এদের বিরুদ্ধে অনেক দিন ধরেই অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে সরেজমিনে কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপকারভোগী লোকদের সঙ্গে সাক্ষাত করে অভিযোগের সত্যতা পায় র‌্যাব। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আওয়ামী লীগ নেতা ও ১০ টাকা কেজি দরের চালের ডিলার আবু আব্দুল্লাহ এবং তার ছেলেকে আটক করা হয়।

এ বিষয়ে  র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি আনোয়ার হোসেন শামিম জানান, এসব চাল গরিবের জন্য প্রধানমন্ত্রীর উপহার। ডিলার আবু আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে উপকার ভোগীদের টিপসই জাল করে চাল আত্মসাৎ করে বিক্রি করে আসছিলেন। এর প্রমাণ পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status