ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
মেয়ের জন্মদিনে ‘সব ভুলে এক’ তাহসান-মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 3:23 PM

মেয়ের জন্মদিনে ‘সব ভুলে এক’ তাহসান-মিথিলা

মেয়ের জন্মদিনে ‘সব ভুলে এক’ তাহসান-মিথিলা

শোবিজ অঙনের সবচেয়ে আলোচিত নাম রাফিয়াত রশিদ মিথিলা। বিশেষ করে গত কয়েক মাস। তাহসানের সাথে ঘর বাঁধার পর দারুণ এক রসায়ন। হুট করে সেই ঘর ভেঙে যাওয়া। নতুন করে মিথিলার স্বপ্ন সাজানো। এসব নিয়ে নিয়মিতই খবরের শিরোনাম হয়েছে।

আজ যখন সারা বিশ্ব কাঁপছে করোনায়। যখন পাড়া মহল্লায় চলছে করোনা প্রতিরোধের মাইকিং। কিংবা সামাজিক দূরত্ব মেনে প্রাণঘাতী ভাইরাসের কবল থেকে বাঁচার নানাবিধ নির্দেশনা। তখনই আবার আলোচনার টেবিলে মিথিলা।

বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল মিথিলা। কর্মজীবন শুরু করেন একজন পেশাদার উন্নয়নকর্মী হিসাবে।

শিক্ষাজীবন শেষে তিনি ব্র্যাকে একজন গবেষক হিসাবে যোগদান করেন। এরপর তিনি আমেরিকায় গিয়ে মিনিয়াপোলিস পাবলিক স্কুল ডিসট্রিক্টে কাজ করেন।

এক বছর সেখানে থাকার পর তিনি বাংলাদেশে ফিরে এসে স্কলাস্টিকায় হাই স্কুলে কাজ শুরু করেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কর্মরত ছিলেন। অভিনয়েও সমানভাবে কুড়িয়েছেন সুনাম।

২০০৬ সালের দিকে সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয় মিথিলার। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের এ্যালবাম। ২০১৩ সালে এই দম্পতির ঘর আলো করে আসে একমাত্র কন্যাসন্তান আইরা।

কিন্তু হঠাৎ গণ্ডগোল। এক নিমেষের ঝড়ে সব স্বপ্ন ভেঙে ছারখার। ২০১৭ সালের জুলাইয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।

এ দিকে তাহসানও তার নিজের মতো করে সময় কাটাচ্ছেন। নতুন করে ভাবছেন! এরিমাঝে অবশ্য তাহসানকে অনেকটাই ভুলে গেছেন মিথিলা। তাকে নিয়ে কোনো রকম মন্তব্যও করেন না তিনি।

তবে এর মাঝে আসল আইরার জন্মদিন। বুধবার (২৯ এপ্রিল) রাত ১২টার পর পরই দুজনই আলাদাভাবে মেয়ের জন্মদিন নিয়ে আবেগী বার্তা দিলেন। তাতে মনে হবে সব কিছু ভুলে আবারও এক হয়ে গেল এই জুটি।

তাহসান নিজের ইনস্টাগ্রামে ভিন্ন ভিন্ন ভিডিও দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ছোট্র আইরাকে। আর মিথিলা পুরনো অ্যালবামগুলো ঘেঁটে সেখান থেকে বেছে বেছে কিছু ছবি দিয়ে জানিয়েছেন কতটা ভালোবাসেন একমাত্র মেয়েকে। এই দিনটা এলেই তারা যেন পুরনো স্মৃতিতে ফিরে যান। এবারও তার ব্যতিক্রম হলো না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status