ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ছেলেকে বাঁচিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন রেসলার বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 2:35 PM

ছেলেকে বাঁচিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন রেসলার বাবা

ছেলেকে বাঁচিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন রেসলার বাবা

কয়েকদিন আগেই নেতিবাচক এক খবরে শিরোনাম হয়েছিলেন তুরষ্কের ফুটবলার বাবা সেভার টক্তাস। কোয়ারেন্টাইনে ৫ বছরের ছেলে সন্তানকে নিজ হাতে খুন করেছিলেন তিনি। বাবার কাছেও সন্তান নিরাপদ নয়- এমন এক ভুল বার্তাই দিচ্ছিল সেভারের এই ঘটনা।

আর তার এ ঘটনাটি যে নিছকই ব্যতিক্রম, তার প্রমাণ দিলেন সাবেক আমেরিকান রেসলার শাড গ্যাসপার্ড। নিজের জীবনের বিনিময়ে বাঁচিয়েছেন ১০ বছর বয়সী ছেলে আরিয়াহকে। ছেলেকে বাঁচানোর প্রয়াসে গভীর সমুদ্রে তলিয়ে গেছেন ৩৯ বছর বয়সী গ্যাসপার্ড।

গত রোববার লকডাউনের মধ্যে প্রথমবারের মতো সমুদ্র সৈকত উন্মুক্ত করে দেয়া হয়েছিল। সেদিনই ছেলেকে নিয়ে ক্যালিফোর্নিয়ার ভেনিস সৈকতে ঘুরতে গিয়েছিলেন গ্যাসপার্ড। হঠাৎ এক ঢেউ এসে তীর থেকে প্রায় ৭৫ গজ দূরে ছিটকে নিয়ে যায় বাবা-ছেলেকে।

তৎক্ষণাৎ সেখানকার লাইফগার্ড বিষয়টি খেয়াল করে এবং ছুটে যায় বাবা-ছেলেকে বাঁচানোর জন্য। লাইফগার্ডকে দেখে গ্যাসপার্ড অনুরোধ করছিলেন আগে ছেলেকে বাঁচানোর জন্য। সে কথা মোতাবেক আরিয়াহকে পারে রেখে আসেন সেই লাইফগার্ড।

মাত্র এক মিনিটের মধ্যেই তিনি ফিরে যান গ্যাসপার্ডের কাছে। কিন্তু বড় এক ঢেউ এসে তলিয়ে নিয়ে যায় গ্যাসপার্ডকে। পরে আর দেখা যায়নি তাকে। তলিয়ে যাওয়ার আগে বাবা গ্যাসপার্ডের আকুতি ছিল, আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও।

সৈকতের ঐ সেকশনের লাইফগার্ড প্রধান কেনিচি হাসকেট এই ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, তীর থেকে প্রায় ৭৫ গজ দূরে দুজন মানুষকে বাঁচানোর জন্য আমাদের লাইফগার্ড কর্মী ছুটে যায়। গ্যাসপার্ড সেই লাইফগার্ডকে দেখতে পাচ্ছিল এবং আরিয়াহর দিকে আঙুল দিয়ে ইশারা করছিল। গ্যাসপার্ডের শেষ কথা ছিল, আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও।

হাসকেট আরও বলেন, মাত্র ৬০ সেকেন্ডের ভেতরেই সেই লাইফগার্ড গ্যাসপার্ডকে উদ্ধারের জন্য যায়। সে গ্যাসপার্ডকে দেখেছিল। তখনই একটা ঢেউ এসে গ্যাসপার্ডকে ডুবিয়ে দেয়। আর দেখা যায়নি তাকে।

পরে তার খোঁজে প্রায় তিনদিন ধরে সাতটি ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করা হয়। কিন্তু প্রায় ৭০ নটিক্যাল মাইল এলাকা খুঁজেও হদিস মেলেনি গ্যাসপার্ডের। বুধবার সকালে সমুদ্র থেকে ভেসে আসে একটি মরদেহ। পুলিশ এবং ফায়ার সার্ভিস সেটিকে গ্যাসপার্ডের মরদেহ হিসেবে শনাক্ত করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status