ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এবার মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 2:51 PM

এবার মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী

এবার মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বুধবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চাপিয়ে দেয়াসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে বিক্ষোভে প্রাণঘাতী শক্তির ব্যবহারে আইনপ্রয়োগকারী বাহিনীকে(এলইএফ) অনুমতি দিয়েছিলেন ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল রেজা রহমানি ফজলি।

এতে ২৩ অপ্রাপ্তবয়স্ক ইরানিসহ দেশটির বহু নাগরিক নিহত হয়েছেন।

ফজলি ছাড়াও বিপ্লবী গার্ডস বাহিনীর এক প্রাদেশিক কমান্ডার ও এলইএফের সাত জ্যেষ্ঠ কর্মকর্তাকে কালোতালিকায় রাখা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ভাষায়, এলইএফ সমবায় ফাউন্ডেশনকে নিয়ন্ত্রণ করে আইনপ্রয়োগকারী বাহিনী। ইরানের জ্বালানি, অবকাঠামো, সেবামূলক কর্মকাণ্ড, প্রযুক্তি ও ব্যাংকিংখাতে তারা সক্রিয় রয়েছে। এই ফাউন্ডেশনকেও কালোতালিকায় রাখা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের থাকা কালোতালিকাভুক্তদের যে কোনো সম্পদ জব্দ করা যাবে। আমেরিকানরা তাদের সঙ্গে কোনো ধরনের ব্যবসা কিংবা অর্থনৈতিক লেনদেনে জড়াতে পারবেন না।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন বলেন, নিজেদের নাগরিকদের নিপীড়ন ও নির্যাতন করা ইরানি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা অব্যাহত রাখা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status