ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের 'ভূমিধস' পরাজয় হবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 3:13 PM

২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের 'ভূমিধস' পরাজয় হবে

২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের 'ভূমিধস' পরাজয় হবে

করোনাভাইরাসে সৃষ্ট  অর্থনৈতিক মন্দার কারণে ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের নির্বাচনে 'ঐতিহাসিক পরাজয়' বরন করবেন। অক্সফোর্ড ইকোনমিকসের একটি জাতীয় নির্বাচনের মডেলে এ ভবিষ্যদ্বাণী করা হয়েছে।

অক্সফোর্ড ইকোনমিকস এর মডেলটি নির্বাচনের ফলাফল পূর্বাভাসের জন্য বেকারত্ব, নিষ্পত্তিযোগ্য আয় এবং মুদ্রাস্ফীতির বিষয়গুলাে ব্যবহার করে।

সিএনএন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, এ মডেল অনুসারে, নির্বাচনে ট্রাম্পের 'ভূমিধস' পরাজয় হবে।পপুলার ভোটের মাত্র ৩৫ শতাংশ পাবেন তিনি।  

মডেলটি গত ১৮টি নির্বাচনের মধ্যে ১৬টিতে জনপ্রিয় ভোটের বিজয়ীর ভবিষ্যদ্বাণী করেছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাব মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে এই মডেলটি (যুক্তরাষ্ট্রে) সম্পূর্ণ বিপর্যয়ের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিল।

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য সংকটের আগে অক্সফোর্ড ইকোনমিকস ভবিষ্যদ্বাণী করেছিল যে, ট্রাম্প প্রায় ৫৫ শতাংশ ভোটে জিতবেন।

অক্সফোর্ড ইকোনমিকস রিপোর্টে লিখেছে, নভেম্বরে নির্বাচনে জয়ী হ্ওয়ার পথে ট্রাম্পের দুর্গম বাধা রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status