মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জেহাদ খান করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 May, 2020, 11:17 AM
মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জেহাদ খান করোনায় আক্রান্ত
ঢাকার ইবনে সিনা জেনারেল হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এবং কিশোরগঞ্জস্থ রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল কর্নেল (অব.) প্রফেসর ডা. জেহাদ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছেন।
করোনা পরিস্থিতিতে ঢাকা ও কিশোরগঞ্জে চিকিৎসা তৎপরতায় নিয়োজিত থাকাকালীন অসুস্থ বোধ করেন তিনি। পরে করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসায় তাকে বুধবার (২০ মে) রাতে সিএমএইচ-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আনম নৌশাদ খান জানান, আমাদের পরিবারের আরো একজন করোনা-যোদ্ধা ডা. জেহাদ খান করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ-এ ভর্তি। এর আগে আমার মেয়ে ডা. আমিনা আক্রান্ত হলেও এখন ভালো। সবার কাছে আমরা তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করছি।