ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
দেশে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৬৯৪, মৃত্যু ২৪
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 May, 2020, 2:39 PM

দেশে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৬৯৪, মৃত্যু ২৪

দেশে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৬৯৪, মৃত্যু ২৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো এক হাজার ৬৯৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩০ হাজার ২০৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ২৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৩২ জন।

শুক্রবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৮৬৫। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ৯ হাজার ৪৫০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৯২ হাজার ৬০৩ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status