ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অবশেষে মুক্তি পেল পাকিস্তানের ‘জুয়াড়ি’ গাধাটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 8:01 PM

অবশেষে মুক্তি পেল পাকিস্তানের ‘জুয়াড়ি’ গাধাটি

অবশেষে মুক্তি পেল পাকিস্তানের ‘জুয়াড়ি’ গাধাটি

অবশেষে কোনো প্রমাণ না মেলায় পাকিস্তানি পুলিশের হাতে ধৃত ‘জুয়াড়ি’ গাধাটি মুক্তি পেয়েছে। পাকিস্তানের আদালত গাধাটির পক্ষে জুয়াড়ি হওয়ার মতো কোনো যুক্তি খুঁজে না পাওয়ায় রায় প্রদান করে। আদালতের রায়ের ফলে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তবে গাধার সঙ্গী আট জনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি।

সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলে রহিমইয়ার খান শহরের কাছে একটি এলাকায় গাধাটিকে টাকার বিনিময়ে দৌড়বাজিতে নামিয়েছিল তারা। বাজি চলার সময় পুলিশ তাদের আটক করে। একই সঙ্গে গাধাটিকেও থানায় নিয়ে যায়।

গাধাটিকে নিয়ে যে বাজি ধরা হয়েছিল, সেটা ছিল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার। বলা হয়েছিল, গাধাটি ৪০ সেকেন্ডে ৬০০ মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এতে টাকা-পয়সা লেনদেনের বিষয় থাকায় পুলিশ একে জুয়া হিসেবে গণ্য করে এবং গাধাসহ লোকগুলোকে আটক করে থানায় নিয়ে যায়। তারা গাধাটিকে ছেড়ে না দিয়ে বরং তার ওপর আইনি জটিলতা চাপিয়ে দেয়।

থানার সামনে থাকা গাধাটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা হাস্যকর ও মজাদার খবর হিসেবেই গন্য হয়। পুলিশ অবশ্য জানিয়েছিল, গাধাটিকে কেবল চারদিনের জন্য থানার সামনে রাখা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status