ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিষ মিশিয়ে ৮ আশ্রয়হীনকে খাবার দিয়ে ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 8:06 PM

বিষ মিশিয়ে ৮ আশ্রয়হীনকে খাবার দিয়ে ভিডিও

বিষ মিশিয়ে ৮ আশ্রয়হীনকে খাবার দিয়ে ভিডিও

খাবারের সঙ্গে বিষ মিশিয়ে আটজন আশ্রয়হীনকে খেতে দিয়েছেলন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উইলিয়াম রবার্ট ক্যাবেল নামে এক ব্যক্তি। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করা হয়। এমনই তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসি জানিয়েছে, অসহায় মানুষগুলো অসুস্থ হয়ে পড়লে উইলিয়াম রবার্ট ক্যাবেল নামের ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি ভিডিও করেন।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের হাসপাতালে নেয়া হয়েছে। তবে ক্যাবেল আরও অনেক আশ্রয়হীন মানুষকে টার্গেট করতে পারেন বলে ধারণা করছেন। ক্যাবেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার ১৯ বছরের জেল হতে পারে।

অরেঞ্জ কাউন্টির জেলা অ্যাটর্নি টড স্পিজিটর সাংবাদিকদের বলেন, আক্রমণকারী মজা করতে খাবারে বিষাক্ত পদার্থ মেশান। আমরা ভুক্তভোগীদের যন্ত্রণা রেকর্ড করেছি। অভিযুক্তকে এটি বারবার শুনিয়ে মানুষের ব্যথা বোঝানো হবে।


সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হান্টিংটন সমুদ্র সৈকত এলাকায় যে আশ্রয়হীন মানুষেরা ঘোরাফেরা করেন তাদের এভাবে খাবার দেয়া হয়। বিভিন্ন ধরনের আন্দোলনের সময় পুলিশ যে পিপার স্প্রে ব্যবহার করে খাবারে তার চেয়ে দ্বিগুণ মাত্রার ক্ষতিকর পদার্থ ছিল।

কয়েক জন ভুক্তভোগী জানান, খাবার দিয়ে ওই ব্যক্তি প্রতিযোগিতার আয়োজন করেন। কেউই জানতেন না তাতে কী মেশানো ছিল। খাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বমি করতে শুরু করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status