ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আমিও বর্ণবাদের শিকার হয়েছি: ক্রিস গেইল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 9:11 PM

আমিও বর্ণবাদের শিকার হয়েছি: ক্রিস গেইল

আমিও বর্ণবাদের শিকার হয়েছি: ক্রিস গেইল

বর্ণবাদের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইলও। এবার তিনি মুখ খুললেন সে বিষয়ে, জানালেন কত জায়গাতেই তাকে বর্ণবিদ্বেষে পড়তে হয়েছে।

‘ব্ল্যাক লাইভস ম্যাটার বা কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান’ আন্দোলনে এখন উত্তাল যুক্তরাষ্ট্র। এমন সময়ে বর্ণবাদ নিয়ে মুখ খুললেন গেইল। ক্যারিবীয় এই ব্যাটসম্যান তার ইনস্টাগ্রাম স্টোরিতে কৃষ্ণাঙ্গদের পক্ষে জোরালো আওয়াজ তুলেছেন। শুরুতেই বর্ণবাদি চরিত্রের মানুষজনকে গালি আর ভৎর্সনা করেছেন তিনি।


তার ইনস্টাগ্রাম স্টোরির পরের অংশে গেইল লিখেন, আমি বিশ্বের অনেক দেশে ঘুরেছি। আমাকে লক্ষ্য করে অনেকেই বর্ণবাদি মন্তব্য করেছেন, কারণ আমি কালো। বিশ্বাস করুন, তালিকাটা বেশ বড়ই হবে।

খেলার মধ্যে ফুটবলেই সবচেয়ে বেশি বর্ণবাদের খবর পাওয়া যায়। ভদ্রলোকের খেলা ক্রিকেটে গায়ের রং নিয়ে খুব একটা কথা শোনা যায় না। তবে গেইলের দাবি, ক্রিকেটেও বর্ণবাদ আছে।

ক্যারিবীয় ব্যাটিং দানব বলেন, শুধু ফুটবলে নয়, ক্রিকেটেও বর্ণবাদ আছে। এমনকি দলের মধ্যেই কালো মানুষ হিসেবে আমি বাজে আচরণের শিকার হয়েছি। কৃষ্ণাঙ্গরাই শক্তিধর, কৃষ্ণাঙ্গরাই গর্বিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status