ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
জিভে জল আনা ডিমের কোরমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 June, 2020, 5:08 PM

জিভে জল আনা ডিমের কোরমা

জিভে জল আনা ডিমের কোরমা

দুধ দিয়ে তৈরি ডিমের কোরমা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার। এটি খেতে যেমন মজাদার তেমনি বানানোও খুব সোজা।

যা যা লাগবে

সিদ্ধ ডিম—চার-পাঁচটি

নারকেল দুধ—এক কাপ

গরম মসলা—পরিমাণমতো

তেজপাতা—দুটি

রসুন বাটা—এক চা চামচ

আদা বাটা—হাফ চা চামচ

মরিচ গুঁড়া—এক চা চামচ

জিরা গুঁড়া—এক চা চামচ

ধনিয়া গুঁড়া—এক চা চামচ

গরম মসলার গুঁড়া—সামান্য পরিমাণ

কাঁচামরিচ—চার-পাঁচটি

তেল—পরিমাণমতো
লবণ—পরিমাণমতো

রান্না করবেন যেভাবে

প্রথমে ডিম সিদ্ধ করে ভেজে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। তাতে গরম মসলা ও তেজপাতা দিন। এবার রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ কুচি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে ভালোভবে কষিয়ে নিন।

কষে এলে তাতে নারকেল বা গরুর দুধ দিয়ে রান্না করুন। কিছুক্ষণ রান্না করার পর এতে আগে থেকে ভেজে রাখা সিদ্ধ ডিমগুলো দিয়ে দিন। আরও কিছুক্ষণ রাখার পর নামিয়ে ফেলুন। নামানোর আগে গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিন। পরে এর ওপর কিছু পেয়াজ বেরাস্তা ছড়িয়ে দিন। ব্যস হয়ে গেল নারকেকেলের কোরমা। এটি পোলাও বা বিরিয়ানির সঙ্গে খেতে খুব মজা। তবে সাদা ভাত বা রুটির সঙ্গেও খাওয়া যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status