ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পৃথিবীতেই হচ্ছে মঙ্গলগ্রহ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 8:55 PM

পৃথিবীতেই হচ্ছে মঙ্গলগ্রহ!

পৃথিবীতেই হচ্ছে মঙ্গলগ্রহ!

পৃথিবীতেই মানুষকে মঙ্গলগ্রহে বসবাসের অনুভূতি দিতে চায় সংযুক্ত আরব আমিরাত। সেই লক্ষ্যে ২০১৭ সালে আগামী ১০০ বছরের মধ্যে মঙ্গলগ্রহে কলোনি গড়ার ঘোষণা দিয়েছিল দুবাই। দুবাইয়ের বাইরে মঙ্গলগ্রহের নকশা করেছেন দেশটির স্থপতিরা। সিএনএন’র একটি প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলের কল্পিত শহরগুলোয় মানুষের বসবাসের অভিজ্ঞতা কেমন হতো, তা হাতে-কলমে দেখাতে চাইছে দুবাই। এর সরাসরি তত্ত্বাবধানে থাকবেন আমিরাতের রাষ্ট্রপ্রধান নিজেই। এক লাখ ৭৬ হাজার বর্গমিটার মরুভূমিতে ‘মার্স সায়েন্স সিটি’ প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান।

এটি তৈরিতে ব্যয় ধরা হয়েছে সাড়ে ১৩ কোটি ডলার। দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ মহাকাশকেন্দ্র (এমবিআরএসসি) ‘বিজারকে ইঙ্গেল গ্রুপের’ স্থপতিদের মঙ্গলের নকশা করার অনুমোদন দেয়। তারা থ্রিডি প্রিন্টার ব্যবহার করে শহরের স্থাপনাগুলো তৈরি করেন। শহরটি শূন্য থেকে অনেকটা সারি সারি গম্ভুজের মতো দেখতে মনে হবে। ভূগর্ভস্থ ২০ ফুট দৈর্ঘ্যের কক্ষগুলো ক্ষতিকারক বিকিরণ ও উল্কাপিণ্ড থেকে সুরক্ষিত।

ইঙ্গেল গ্রুপের অংশীদার জ্যাকব ল্যাঙ্গে বলেন, ভবিষ্যতে মঙ্গলগ্রহে ভূগর্ভস্থ গুহায় স্কাইলাইট থাকবে, যা অ্যাকোরিয়ামের মতো হবে। মঙ্গলে খোলা পরিবেশে মানুষের শ্বাস-প্রশ্বাস নেয়ার মতো পর্যাপ্ত অক্সিজেন নেই। এ ছাড়া সেখানের তাপমাত্রা মাইনাস ৬৩ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status