ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সারাদেশে করোনা চিকিৎসায় নির্ধারিত ২২৫টি আইসিইউ বেড ফাঁকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 June, 2020, 9:50 PM

সারাদেশে করোনা চিকিৎসায় নির্ধারিত ২২৫টি আইসিইউ বেড ফাঁকা

সারাদেশে করোনা চিকিৎসায় নির্ধারিত ২২৫টি আইসিইউ বেড ফাঁকা

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোববার জানানো হয়েছে, সারাদেশের করোনা চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোর ৪২১টি আইসিইউর মধ্যে ১৯৬টিতে রোগী ভর্তি আছেন৷

ব্রিফিংয়ে দেশের হাসপাতালগুলোর চিকিৎসা সক্ষমতার চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা৷ জানান বর্তমানে ঢাকা মহানগরে কোভিড-১৯ রোগীদের জন্য নিবেদিত হাসপাতালগুলোতে মোট পাঁচ হাজার ৯৮৫ টি সাধারণ শয্যা রয়েছে, আইসিইউ রয়েছে ২০২টি৷ সারাদেশের হাসপাতালগুলোতে কোভিড-১৯ আক্রান্তদের জন্য সাধারণ শয্যার সংখ্যা ১৪ হাজার ৩৪৮টি আর আইসিইউ রয়েছে ৪২১টি৷ এগুলোতে ‘হাই ফ্লো নেজাল ক্যানোলা’ ১০২টি, আর ‘অক্সিজেন কনসেন্ট্রেটর’ রয়েছে ৯৮টি৷

বর্তমানে সারাদেশে সাধারণ বেডে কোভিড আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন চার হাজার ৮৯৮ জন৷ আইসিইউ বেডের মধ্যে ১৯৬টিতে রোগী ভর্তি রয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ এ আক্রান্ত ৬০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন৷ ছাড়া পেয়েছেন ৫৯০ জন৷

২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৮ জনে, যা মোট শনাক্তের ১.২৬ শতাংশ৷ একদিনে মোট পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৯টি নমুনা৷ এর মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৯ জন৷ পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২১.০৫ শতাংশ৷ বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে৷

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৪৩ জনের মধ্যে ৩১ জনই ছিলেন পুরুষ আর ১৪ জন নারী৷ ২১ থেকে ৩০ বছর বয়সী ছিলেন দুইজন এবং ৩১ থেকে ৪০ এর মধ্যে ছিলেন একজন৷ বাকিদের বয়স এর বেশি৷ ৩০ জনই মারা গেছে হাসপাতালে৷ সসূত্র : ডয়চে ভেলে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status