ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভেন্টিলেটর বানাচ্ছে পাকিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 9:35 AM

ভেন্টিলেটর বানাচ্ছে পাকিস্তান

ভেন্টিলেটর বানাচ্ছে পাকিস্তান

পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়েই চলছে। ফলে চাপ বাড়ছে দেশটির স্বাস্থ্য বিভাগের ওপর। এমন অবস্থায় নিজেরাই ভেন্টিলেটর বানানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান। পাক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেছেন, স্থানীয় নকশায় ভেন্টিলেটর তৈরি শুরু হয়েছে দেশে।

দেশটিতে শনিবার নতুন করে আরো ৮৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এক টুইট বার্তায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, তাদের তৈরি প্রথম ভেন্টিলেটরটি দেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কাছে খুব দ্রুত হস্তান্তর করা হবে।

বর্তমানে দেশটিতে ১ হাজার ৫০৩টি ভেন্টিলেটর দিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তবে বড় বড় শহরগুলোতে অবস্থিত বিভিন্ন হাসপাতাল এর মধ্যেই অভিযোগ করেছে যে, ভেন্টিলটরের অভাবে তারা রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দ্রুত করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া দেশগুলোর তালিকায় রয়েছে পাকিস্তান।

গত ডিসেম্বরে চীনে প্রথম করোনার প্রাদুর্ভাব ধরা পড়ে। এরপর গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে করোনাভাইরাসের আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। বর্তমানে করোনার সংক্রমণে শীর্ষে থাকা ১৫ দেশের তালিকায় রয়েছে পাকিস্তান।

রবিবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭২ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২ হাজার ৯৫৫ এবং মারা গেছে ৪ হাজার ১১৮ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status