ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
৮৩ বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চান পুতিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 11:12 AM

৮৩ বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চান পুতিন

৮৩ বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চান পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংবিধান সংস্কারের ঘোষণা দেওয়ার পর এক গণভোট অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন। আগামী ১ জুলাই শেষ হওয়া ওই ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে, পুতিন ২০২৪ সালের পর আরও দুইটি ৬ বছরের মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন। প্রেসিডেন্ট হিসেবে তার বর্তমান ক্ষমতার আমল শেষ হওয়ার পরও তিনি যাতে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারেন, সেই জন্য পথ খুঁজছেন তিনি।

এদিকে, ভোটের ফলাফল যে পুতিনের পক্ষেই যাবে, সেটাও প্রায় নিশ্চিত। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণেও রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে তার নিয়ন্ত্রণ এতটুকু শিথিল হয়নি। এছাড়াও তার প্রশাসনের বিরুদ্ধে ভোট জাল করার মতো অভিযোগও রয়েছে। ফলে ২০৩৬ সাল বা ৮৩ বছর পর্যন্ত ক্ষমতায় থাকার অনুমোদন পেতে পারেন তিনি।

গণভোটে কমপক্ষে ৫০ শতাংশের বেশি ভোটার উপস্থিতি থাকলেই কেবল সংবিধান সংশোধন করা সম্ভব। রুশ কর্মকর্তারা চলমান জন অসন্তোষের মুখেও, তাই ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তবে শুধু ভোটের কারচুপিতেই নয়, পুতিনের পক্ষে স্বতস্ফূর্ত ভোট পড়ুক সেটাও নিশ্চিত করতে চায় ক্রেমলিন।

দুই দশক ধরে ক্ষমতায় থাকা ভ্লাদিমির পুতিন এবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন রাশিয়ার অর্থনৈতিক সঙ্কট নিয়ে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে বিদেশিদের নতুন বিনিয়োগের গতি প্রায় স্তিমিত হয়ে পড়েছে। বেড়েছে বেকারত্ব ও দারিদ্রের হার। পাশাপাশি রাশিয়ার প্রধান রপ্তানি পণ্য জ্বালানি তেল ও গ্যাসের বাজারমূল্যতে ধস নেমেছে। এর ফলশ্রুতিতে ভাটা পড়েছে পুতিনের জনপ্রিয়তায়।

প্রায় ২০ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন পুতিন। এই সময়ের মধ্যে তিনি কখনো প্রেসিডেন্ট ছিলেন, কখনোবা প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে তিনি দেশটিতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। যদিও রুশ সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট হিসেবে কেউ একটানা দুবারের বেশি থাকতে পারেন না। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার পদক্ষেপ তিনি ইতিমধ্যে নিয়েছেন। এই অবস্থার মধ্যেও নিজের শাসনকালের মেয়াদ আরও ১৬ বছর বাড়ানোর উদ্যোগ নিয়েছেন পুতিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status