ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
স্ত্রীকে উত্যক্ত করায় ছুরি মেরে হত্যার দায় স্বীকার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 30 June, 2020, 12:33 AM

স্ত্রীকে উত্যক্ত করায় ছুরি মেরে হত্যার দায় স্বীকার

স্ত্রীকে উত্যক্ত করায় ছুরি মেরে হত্যার দায় স্বীকার

যশোরের বাঘারপাড়ায় স্ত্রীকে উত্যক্ত করায় রিপন ড্রাইভারকে ছুরি মেরে হত্যা করেছে বলে দায় স্বীকার করেছেন আসামি বরকতুল্লাহ খান।

সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে তিনি এ জবানবন্দি দেন। বিচারক জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বরকতুল্লাহ খান যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার মৃত মাহাফুজুর রহমানের ছেলে।

জবানবন্দিতে বরকতুল্লাহ খান জানান, তিন মাস আগে যশোর শহরের বারান্দীপাড়ার পিংকিকে ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেন। তার স্ত্রী-সন্তান থাকায় এই দ্বিতীয় বিয়ে মেনে নেয়নি পরিবারের লোকজন। যার ফলে বরকতুল্লাহ তার স্ত্রী পিংককে নিয়ে নানা বাড়ি বাঘারপাড়ার ধলগ্রামে ছিলেন।

রোববার সকালে একটি ভ্যানে করে নষ্ট মোটরসাইকেল নিয়ে মেরামতের জন্য বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসেন বরকতুল্লাহ ও তার স্ত্রী পিংকি। স্ত্রীকে রাস্তার অপর পাশে ভ্যানের উপর বসিয়ে রেখে গ্যারেজে মোটরসাইকেলের কাজ করাচ্ছিলেন বরকতুল্লাহ।

কিছু সময় পর তার স্ত্রী পিংকি তাকে ডেকে পাশে থাকা মাইক্রোবাসের একজন ড্রাইভার তাকে ইভটিজিং করেছে বলে জানান। বরকতুল্লাহ ওই ড্রাইভারের কাছে গিয়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করেন। এরমধ্যে অপর মাইক্রোবাসের ড্রাইভার এসে তার উপরে উত্তেজিত হয়ে কথা বলেন।

এ সময় দুজনের ধাক্কাধাক্কিতে রিপন ড্রাইভার পড়ে যান। রিপনের চিৎকারে আশেপাশের ড্রাইভাররা এগিয়ে এসে তাকে মারপিট শুরু করে। স্ত্রী পিংকি ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। একপর্যায়ে বরকতুল্লাহর পকেটে থাকা ছুরি দিয়ে আঘাত করলে রিপনের বুকে লাগে। এরমধ্যে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। পরে তিনি শুনেছেন রিপন ড্রাইভার মারা গেছেন।

এ ব্যাপারে নিহতের পিতা মনিরুল ইসলাম বাদী হয়ে আটক বরকতুল্লাহ খানকে আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক বরকতুল্লাহ খানকে আদালতে সোপর্দ করলে জবানবন্দিতে হত্যা করেছে মর্মে জানিয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status