ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ধূমপায়ীদের করোনায় সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 July, 2020, 3:20 PM

ধূমপায়ীদের করোনায় সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ধূমপায়ীদের করোনায় সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ধূমপায়ীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এবং এই ভাইরাসে মৃত্যুর ঝুঁকির অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে প্রায় ১৮ শতাংশই ধূমপায়ী।

এ পর্যন্ত প্রায় ৩৪টি সমীক্ষার রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে। এর মধ্যে মাস খানেক আগে ‘চাইনিজ সেন্টার্স অব ডিজিজ কন্ট্রোল’-এর পরিসংখ্যান বিশ্লেষণ করে বিবিসি একটি তথ্য সামনে আনে। ওই রিপোর্টে ৪৪ হাজার রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

চিকিৎসকদের দাবি, বাইরে বের হওয়া এবং ঘন ঘন ধূমপানের অভ্যাসই করোনায় সংক্রমণ ও মৃত্যুর অন্যতম কারণ। এই ধরনের ভাইরাসের সংক্রমণ ফুসফুসেই বেশি হয়। তাই যারা নিয়মিত ধূমপান করেন তাদের দুর্বল ফুসফুসে দ্রুত সংক্রমণ ছড়ায়। ফলে এই ভাইরাসের হানায় ধূমপায়ীদের মৃত্যুর সংখ্যাই বেশি। এক্ষেত্রে মহিলাদের ধূমপানের সংখ্যা যেহেতু মাত্র ৩ শতাংশ, তাই তাদের অ্যান্টিবডি তাড়াতাড়ি তৈরি হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status