ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
সড়ক দূর্ঘটনায় নিহত হোসনেয়ারার ন্যায় বিচার দাবী করছেন পরিবার
মোস্তাফিজুর রহমান টিপু
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 3:07 PM

সড়ক দূর্ঘটনায় নিহত হোসনেয়ারার ন্যায় বিচার দাবী করছেন পরিবার

সড়ক দূর্ঘটনায় নিহত হোসনেয়ারার ন্যায় বিচার দাবী করছেন পরিবার

লক্ষ্মীপুর ঢাকা-রায়পুর রোডে সড়ক দূর্ঘটনায় নিহত হোসনেয়ারার ন্যায় বিচার দাবী করেছেন স্বজনরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে লকক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করে। পুলিশ বাসটি আটক করে। ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে।

পুলিশ ও স্বজনদের পক্ষ থেকে, জানাযায়,  গত (২আগষ্ট) সকাল আনুমান ৭ঘটিকায় জি.এস ট্রাভেলস্ (রেজিঃনং ঢাকা মেট্টো-ব-১১৮০৮৯) বাসটি  চট্টগ্রাম হতে পিরোজপুর যাওয়ার পথে লক্ষ্মীপুর পৌরসভার ১০ওয়ার্ড দক্ষিন মজুপুর সাকিনের এলজিইডি ভবনের সামনে ঢাকা-রায়পুর মহাসড়কে দ্রুত-বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে হোসনেয়ারার (৫২) নামীয় মহিলাকে ধাক্কা দেয়। স্থানীয়া হাসপাতালে নেওয়ার পর মহিলাটির মৃত হয়। লক্ষ্মীপুর সদর থানার পুলিশ ফাঁড়ি বাসটিকে  আটক করে। ঘাতক বাস চালক পালিয়ে যায়। লাশ ময়না তদন্ত শেষে দাফন করা হয়।

জি.এস ট্রাভেলস্ নামীয় বাসটির চালকের নাম আবুল বাশার প্রকাশ বাশি, পিতা-নূরমোহাম্মদ আফরাদ, গ্রাম-রাজপট, পো: গাওলা বাজার থানা-মোল্লারহাট, জেলা-বাগেরহাট।

নিহত হোসনেয়ারা বেগম জেলা সদরের চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জবাজারের পশ্চিম আহম্মদ মুন্সি বাড়ীর মৃত আলী আকবরের মেয়ে ও টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের মাঈন উদ্দিনের স্ত্রী হয়।  তিনি দুই সন্তান শরীফ হোসেন ও আরিফ হোসেন জননী।

নিহতের ভাই, তছলিম আহম্মদ জানান, ঘাতক চালক বেপরোয়া গতিতে বাস চালিয়ে আমার বোনকে ধাক্কা দিয়ে হত্যা করেছে। আমি পরিবারের পক্ষ থেকে এ হত্যার ন্যায় বিচার দাবী করছি। তিনি জানান আমার বোনের মত আর কেউ যেন এসব ঘাতক চালকদের দ্বারা দূর্ঘটনার শিকার না হয়, কর্তৃপক্ষের নিকট অনভিজ্ঞ ও লাইসেন্সবিহীন চালকের  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।  তিনি দাবী করেন পরিবহন মালিকেরা যাচাই-বাচাই করে  অভিজ্ঞ লাইসেন্সধারী চালকে গাড়ি দিলে এমন দূর্ঘটনা ঘটতনা বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status