ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এক সপ্তাহ পেছাল জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাব নিয়ে ভোটাভুটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 4:05 PM

এক সপ্তাহ পেছাল জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাব নিয়ে ভোটাভুটি

এক সপ্তাহ পেছাল জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাব নিয়ে ভোটাভুটি

ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার উত্থাপিত প্রস্তাবের ওপর ভোটাভুটি এক সপ্তাহের জন্য পিছিয়ে দেয়া হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি কেলি ক্রাফট এ তথ্য জানিয়েছেন।
তিনি সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে তৈরি করা প্রস্তাবের খসড়ার ওপর ভোটাভুটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। প্রস্তাবটির পক্ষে চীন ও রাশিয়ার সমর্থন না পাওয়ার পর দৃশ্যত ওয়াশিংটন ভোটাভুটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিল।

কেলি ক্রাফট তার দেশের তৈরি খসড়ার পক্ষে চীন ও রাশিয়াকে টানার লক্ষ্যে ওই সাক্ষাৎকারে দাবি করেন, নিরাপত্তা পরিষদের সদস্যদেরকে এখন ‘ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন’ অথবা ‘মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি’র মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার প্রস্তাবটির খসড়া ভোটাভুটির জন্য নিরাপত্তা পরিষদে তুলবে বলে গত কয়েকদিন ধরে বলা হচ্ছিল।

ইরানের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রয়েছে তা আগামী ১৮ অক্টোবর প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। কিন্তু মার্কিন সরকার এ নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা করছে। যদিও ভেটো ক্ষমতাসম্পন্ন দুই দেশ চীন ও রাশিয়া আমেরিকার এ পরিকল্পনার ঘোর বিরোধিতা করেছে। বেইজিং ও মস্কো বলেছে, তারা চোখ বন্ধ করে এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেবে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status