ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মাশরাফীর মা-বাবার শারীরিক অবস্থার উন্নতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 4:27 PM

মাশরাফীর মা-বাবার শারীরিক অবস্থার উন্নতি

মাশরাফীর মা-বাবার শারীরিক অবস্থার উন্নতি

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার কোভিড পজিটিভ পরিবারের সবার অবস্থা উন্নতির দিকে। আক্রান্ত হওয়ার পর থেকেই নড়াইলে নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন তারা। প্রিয় নেতার পরিবারের রোগমুক্তি কামনায় এলাকার মসজিদ, মন্দির, গির্জায় চলছে দোয়া ও প্রার্থনা।

সপ্তাহ পার হলো মাশরাফীর বাবা-মা, ছোট ভাইয়ের স্ত্রী ও মামির দেহে করোনা শনাক্তের। সেই থেকে প্রশাসনের দেয়া লাল পতাকা উড়ছে মাশরাফীর বাড়িতে। আক্রান্ত সবাই আছেন আইসোলেশনে। পারিবারিক চিকিৎসক ও একজন মেডিসিন বিশেষজ্ঞের সার্বিক তত্ত্বাবধানে সবারই শারীরিক অবস্থা উন্নতির দিকে। এমনটাই নিশ্চিত করেছেন মাশরাফীর ছোট ভাই।

মাশরাফীর ছোট ভাই মোরছালিন বিন মোর্ত্তজা বলেন, আপনাদের দোয়ায় সবাই ভালোই আছেন। সবাই সুস্থ আছেন এখনো পর্যন্ত। সাতদিন হতে চলেছে। সবাই দোয়া করবেন।

এদিকে প্রিয় নেতা ও ক্রিকেটারের মা-বাবাসহ পরিবারের সদস্যদের আশু রোগ মুক্তি কামনায় ধর্ম, বর্ণ নির্বিশেষে করোনা আক্রান্তের খবরে ব্যথিত এলাকাবাসী। সবার উদ্যোগে মসজিদ, মাদ্রাসায় দোয়া আর মন্দির, গির্জায় চলছে উপাসনা।

এলাকাবাসী জানান, দোয়া করি আমাদের এমপির পরিবারের সদস্যরা সবাই দ্রুত সুস্থ হোন।

করোনার লক্ষণ দেখা দেয়ায় গেলো বৃহস্পতিবার মোর্ত্তজা পরিবারের চার সদস্যের নমুনা সংগ্রহ করে পিসিআর টেস্টে পাঠায় নড়াইল স্বাস্থ্য বিভাগ। পর দিন ফলাফলে তাদের করোনা নিশ্চিত হয়।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status