ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নেহার বিয়ে নিয়ে মুখ খুললেন আদিত্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 October, 2020, 9:24 PM

নেহার বিয়ে নিয়ে মুখ খুললেন আদিত্য

নেহার বিয়ে নিয়ে মুখ খুললেন আদিত্য

এ মাসের শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন নেহা কাক্কর। বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে মালা বদল করবেন বলিউডের জনপ্রিয় গায়িকা। আর এ খবর প্রকাশ্যে আসতেই নেহার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। নেহা কাক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিয়েতে আদিত্য নারায়ণ হাজির হবেন কি না, তা নিয়ে বেশ শোরগোল শুরু হয়।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে নেহা এবং রোহনপ্রীতের বিয়েতে হাজির হওয়া নিয়ে কথা বলেছেন আদিত্য নারায়ণ। তিনি বলেন, নেহার বিয়ে হচ্ছে দিল্লিতে। মুম্বাই থেকে দিল্লিতে হয়তো তিনি উড়ে যেতে পারবেন না।

বর্তমানে তার কাঁধে ক্ষত রয়েছে। ব্যথাও রয়েছে বেশ। ফলে ওই শরীর নিয়ে তিনি হয়তো নেহা কাক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিয়েতে হাজির হতে পারবেন না। তিনি না গেলেও, বিশাল দাদলানি থেকে হিমেশ রেশমিয়া, প্রত্যেকেই নেহা কাক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিয়েতে হাজির হবেন বলেই আভাস দেন আদিত্য নারায়ণ।

প্রসঙ্গত, রিয়্যালিটি শোয়ের মঞ্চে নেহা কাক্করের সঙ্গে আদিত্য নারায়ণের বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়। পরে জানা যায়, পুরো চিত্রনাট্য রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তার জন্যই তৈরি করা হয়েছিলো।

এর আগে, নেহা কাক্কর নিজের প্রেমের কথা ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করে সবাইকে জানান। প্রেমিক রোহণপ্রীত সিংহের সঙ্গে ছবি দিয়ে ভালোবেসে বলেছেন ‘তুমি আমার’।  আদর করে নিজেদের নাম রেখেছেন ‘নেহুপ্রীত’।

বিয়ে নিয়েও কিছুটা আভাস দিয়েছিলো নেহা। তার ইনস্টাগ্রামে দুধে আলতা সালোয়ারে ‘দেশি গার্ল’ অবতারে নেহা হাসিমুখে ছবি পোস্ট করে ক্যাপশনের শেষে হ্যাসট্যাগে লিখেছিলেন নেহাদ্যবিয়া। যার বাংলা অনুবাদ করলে হয় ‘নেহার বিয়ে’।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status