ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপির রাজনীতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 October, 2020, 11:06 AM

ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপির রাজনীতি

ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপির রাজনীতি

দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদেশনির্ভর নেতৃত্বের সংকটের কারণে বিএনপির রাজনীতি ক্রমেই সংকুচিত হচ্ছে। তাই ফাস্ট রাজনীতির পরিবেশে বিএনপি টিকে থাকতে পারছে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এ পরিস্থিতিতে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে। পাশাপাশি দলের রাজনৈতিক বিশৃঙ্খলায় বিএনপির দুর্দশা আজ দেশবাসীর কাছে দৃশ্যমান।

রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, এক দশকের বেশি সময় পেলেও দল গোছাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। স্বল্প শিক্ষিত ও অযোগ্য নেতৃত্বের জন্য রাজনীতিতে মুখ থুবড়ে পড়েছে দলটি। তাদের দুজনেরও যথেষ্ট রাজনৈতিক জ্ঞানের অভাব রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের কিছু শীর্ষ নেতার মতে, বিএনপিকে রক্ষা করতে এখন নতুন চমক দরকার।  সেক্ষেত্রে খালেদা জিয়া ও তারেক রহমানকে দল পরিচালনার সরাসরি দায়িত্ব থেকে সরে যেতে হবে। সেখানে পরীক্ষিত কোনো নেতার হাতে বিএনপির দায়িত্বভার তুলে দেয়া উচিত।

জানতে চাইলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান ফাস্ট রাজনীতির যুগে সেকেলে বেগম জিয়া ও তারেক রহমানে বড্ড বেমানান।

তিনি বলেন, তারা দেশীয় ও বৈশ্বিক রাজনীতির জন্য পারফেক্ট নন। এছাড়া দুজনই আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি। যার কারণে দেশ ও বিদেশে বিএনপির বন্ধু-সমর্থকদের সংখ্যা দিন দিন কমে আসছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র দায়িত্বশীল এক নেতা বলেন, বেগম জিয়ার উচিত চেয়ারপার্সনের পদ ছেড়ে দিয়ে দলের সুপ্রিম অ্যাডভাইজর হওয়া।

তিনি বলেন, বিদেশে বসে তারেক রহমান দলের যথেষ্ট ক্ষতি করছেন। তাকেও পদ ছেড়ে দেয়া উচিত। বরং তিনি এই সময়ে লেখাপড়া করে রাজনীতি শিখতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিতর্কিত নেতৃত্বের কারণেই বিএনপি ঘুরে দাঁড়াতে পারছে না। সেক্ষেত্রে খালেদা জিয়া ও তারেক রহমানের উচিত শীর্ষ পদ থেকে সরে যাওয়া। এ দুজনের প্রতি দেশের মানুষের একেবারেই আস্থা নেই। বিএনপির ভেতর ব্যাপক সংস্কার প্রয়োজন।

সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status