ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রকাশ্যে ‘কাবাবের হাড্ডি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 October, 2020, 12:24 PM

প্রকাশ্যে ‘কাবাবের হাড্ডি

প্রকাশ্যে ‘কাবাবের হাড্ডি

নন্দিত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর পুত্র প্রতীক হাসান ও প্রীতম হাসান। সংগীতাঙ্গনে নিজ নিজ যোগ্যতায় স্বকীয়তা গড়ে তুলেছেন তারা।

এ দুই ভাই বিয়েবাড়িকেন্দ্রিক ‘বেয়াইনসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ শিরোনামে দুটি গানে কণ্ঠ দেন। মুক্তির পর দুটি গানই হিট হয়! কিছুদিন আগে বিয়েবাড়িকেন্দ্রিক নতুন আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন প্রতীক-প্রীতম। ‘কাবাবের হাড্ডি’ শিরোনামের এ গানের কথাও লিখেছেন এই যুগল।

বরাবরের মতো এ গান নিয়েও নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি। শুটিংয়ের শুরুতে আলোচনায় উঠে আসে এ গান। বড় বাজেটে নির্মিত গানটি রোববার (২৫ অক্টোবর) গানচিলের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

এতে মডেল হয়েছেন—প্রতীক হাসান, প্রীতম, মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, শবনম ফারিয়া। সঙ্গে আরো রয়েছেন ইউটিউবার কিটো ভাই।

পরিচালক অমি বলেন—বিশাল আয়োজন করে গানটির শুটিং করেছি। ইউনিটে ৭৩জন শিল্পী ছিলেন। প্রায় দেড়শ’ লোকের ইউনিট। কাজটি করে খুব মজা পেয়েছি। আমার বিশ্বাস, দর্শকদেরও এটি ভালো লাগবে।

প্রীতম হাসান বলেন—‘বেয়াইনসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়ে’ গানের পর এটি আমাদের তৃতীয় বিয়ের গান। গান ও ভিডিও নির্মাণ করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সময় নিয়ে খুব যত্নসহকারে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি, দর্শক-শ্রোতারা হতাশ হবেন না।

সম্পাদনা: খালেদ সুজন   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status