ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেল যুবলীগ নেতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 October, 2020, 12:25 PM

সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেল যুবলীগ নেতার

সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেল যুবলীগ নেতার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা টিএম কামরুল হাসান (৪০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন জিন্নাহ আলী নামে আরও একজন।

রোববার রাত সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল হাসান উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কাউরাইল ইসাহাক তফের আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূরন্নবী প্রধান তথ্যটি নিশ্চিত করে জানান, কামরুল হাসান সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি মহিষলুটি এলাকায় পৌঁছলে অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং মোটরসাইকেল আরোহী জিন্নাহ আলী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status