ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
৮৫ দিন ধরে অনশনে থাকা ফিলিস্তিনি বন্দির মুক্তি চাইলো ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 October, 2020, 2:50 PM

৮৫ দিন ধরে অনশনে থাকা ফিলিস্তিনি বন্দির মুক্তি চাইলো ইরান

৮৫ দিন ধরে অনশনে থাকা ফিলিস্তিনি বন্দির মুক্তি চাইলো ইরান

ইসরায়েলে কারাগারে ৮৫ দিন ধরে অনশনে থাকা ফিলিস্তিনি বন্দির মাহের আল আখরাসকে অবিলম্বে মুক্তি দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

এক টুইটার পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন মাস ধরে কোনো অভিযোগ ছাড়াই মাহের আল আখরাসকে বন্দি করে রেখেছে ইসরায়েল। এর প্রতিবাদে তিনি অনশন করছেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন থেকেও এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এরপরও তাকে মুক্তি দেয়া হচ্ছে না।

পোস্টে আরো বলা হয়, নির্বিচারে ফিলিস্তিনিদের আটক করার প্রবণতা বন্ধ করতে হবে ইসরায়েলকে। অবিলম্বে দেশটির এ ধরণের অন্যায় তৎপরতার অবসান চায় ইরান।

এর আগে, গত ২৭ জুলাই পশ্চিম জেনিন শহর থেকে ৪৯ বছর বয়সী মাহের আল আখরাসকে বিনা অভিযোগে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটক হওয়া ও অন্যান্য ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদে টানা ৮৫ দিন ধরে অনশন করছেন মাহের আল আখরাস।

গত বৃহস্পতিবার রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে, অনশনে থাকার কারণে আখরাসের শারীরিক অবস্থা জটিল পর্যায়ে চলে গেছে।

উল্লেখ্য, ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে অমানবিক আচরণের ঘটনা এই প্রথম নয়। প্রতিষ্ঠার পর থেকেই এ ধরণের তৎপরতা অব্যাহত রেখেছে দেশটি। সূত্র- পার্সটুডে

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status