ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
সাজা পূর্ণ হলো হলিউড অভিনেত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 October, 2020, 3:27 PM

সাজা পূর্ণ হলো হলিউড অভিনেত্রীর

সাজা পূর্ণ হলো হলিউড অভিনেত্রীর

হলিউড অভিনেত্রী ফেলিসিটি হাফম্যানের সাজার মেয়াদ পূর্ণ হলো। অভিজাত কলেজে মেয়েকে ভর্তির জন্য ঘুষ দিয়ে একাধিক সাজা খাটেন এ অভিনেত্রী।

রোববার পিপল ডটকমকে হাফম্যানের এক মুখপাত্র এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ৫৭ বছরের অভিনেত্রী জেল খাটার পাশাপাশি কমিউনিটি সার্ভিসে সময় দিয়েছেন। এর মাঝে নজরদারি সাপেক্ষে মুক্তিও ছিল।

গত বছর ১৫ হাজার ডলার ঘুষের বিনিময়ে হাফম্যানের মেয়ে সোফিয়ার স্যাট টেস্টের উত্তর পাল্টে দেয়ার অভিযোগ ওঠে।

এর পর অভিযোগ প্রমাণিত হলে অক্টোবরে ১৪ দিনের মধ্যে ১১ দিনের কারাদণ্ড পূর্ণ করেন।

এ ছাড়া তাকে ২৫০ ঘণ্টা কমিউনিটি সার্ভিসের নির্দেশ দেয়া হয়। শেষ এক বছর তিনি নজরদারির সাপেক্ষে মুক্ত ছিলেন।

ঘুষের অভিযোগ ওঠার পর ফেলিসিটি হাফম্যান দ্রুত নিজের দোষ স্বীকার করে নেন।

এই অভিনেত্রী জানান, ২০১৭ সালে মেয়ের ভর্তি পরীক্ষার উত্তরপত্র গোপনে সংশোধনের জন্য ১৫ হাজার ডলার ঘুষ দেন।    

সম্পাদনায়: তাহের রাব্বী  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status