ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিরতিহীন ক্ষেপণাস্ত্র ছোড়ার ‘লঞ্চার’ উদ্বোধন করল ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 8:49 PM

বিরতিহীন ক্ষেপণাস্ত্র ছোড়ার ‘লঞ্চার’ উদ্বোধন করল ইরান

বিরতিহীন ক্ষেপণাস্ত্র ছোড়ার ‘লঞ্চার’ উদ্বোধন করল ইরান

বিরতিহীনভাবে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অত্যাধুনিক মিসাইল-লঞ্চার উদ্বোধন করেছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বুধবার (৪ নভেম্বর) নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এই লঞ্চার ইরানের যুদ্ধের সক্ষমতাকে আরও বৃদ্ধি করেছে।

তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি জোরদার হওয়ার অর্থ হলো শত্রুদের দেহে কাঁপুনি সৃষ্টি হওয়া। আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুদের পরাজয়ের নিশ্চয়তা দেয়।

তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লবের প্রভাব দিন দিন বাড়ছে, পাশাপাশি ইসলামের শত্রুরা ক্রমেই দুর্বল হচ্ছে। তবে শত্রুদের হুমকি এখনও রয়ে গেছে। শত্রুদের মনস্তাত্ত্বিক ও কৌশলগত ক্ষেত্রসহ সব দিক থেকে মোকাবিলার ওপর জোর দেন জেনারেল সালামি।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status