ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ ১০ হাজার মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 November, 2020, 12:53 PM

বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ ১০ হাজার মৃত্যু

বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ ১০ হাজার মৃত্যু

করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়তেছে করোনা শনাক্ত আর করোনায় মৃত্যু। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে এখনো বিপর্যস্ত পৃথিবী। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮৪ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ৩০ হাজার।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত একদিনে এক হাজার ১৯১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক লাখ ৬ হাজার মানুষ। এর পরের অবস্থানে আছে ব্রাজিল, দেশটিতে ৬২২ জন মারা গেছেন ২৪ ঘণ্টায়, আর আক্রান্ত প্রায় ২৪ হাজার। রাশিয়ায় ৩৮৯ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত প্রায় ২০ হাজার মানুষ। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের বেশি এবং মারা গেছেন ৩৮৫ জন। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশগুলোতেও আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ৩০ হাজার ৭৮৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৮৪ লাখ ২২ হাজার ১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪৬ লাখ ৭১ হাজার ৪৮৩ জন।

সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৭৭ লাখ ১০ হাজার ৬৩০ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৬২ লাখ ৯২ হাজার ০১৯ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৫০ লাখ ৬৪ হাজার ৩৪৪ জন)।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status