ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
অবশেষে দীপিকার ম্যানেজারকে খুঁজে পেল পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 November, 2020, 2:50 PM

অবশেষে দীপিকার ম্যানেজারকে খুঁজে পেল পুলিশ

অবশেষে দীপিকার ম্যানেজারকে খুঁজে পেল পুলিশ

বলিউড উত্তাল মাদককাণ্ডে। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ম্যানেজার কারিশমা প্রকাশকে আবারও সমন পাঠায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্তের মৃত্যুর পর থেকে মাদক মামলায় জোর তল্লাশি এবং ধরপাকড় শুরু করে এনসিবি। সেই তল্লাশির জেরেই কারিশমাকে টার্গেট করেছে তারা।

বেশ কয়েকবার তাকে সমন পাঠানো হয়েছে এনসিবির পক্ষ থেকে। তবে দীপিকার ম্যানেজারের খোঁজ মিলছিলো না কিছুতেই। পরে কারিশমা প্রকাশের মা মীতাক্ষরা পুরোহিত এবং কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্টের অফিসে ওই সমন পাঠানো হয়।

তার কয়েকদিন পরই ‘বেপাত্তা’ কারিশমা প্রকাশকে খুঁজে পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাকে জেরাও করা হয়েছে।

বলিউডের মাদককাণ্ডে নাম জড়ানোর পর গত মাসের ২১ তারিখ দীপিকার ম্যানেজার কেডব্লিউঅ্যাএন ট্যালেন্ট এজেন্সি থেকে ইস্তফা দেন। তারপর থেকেই লাপাত্তা ছিলেন তিনি।

এদিকে মুম্বাইয়ের আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন কারিশমা। আদালত ৭ নভেম্বর পর্যন্ত অন্তরবর্তীকালীন জামিন দিয়েছে তাকে। ৭ নভেম্বর পর্যন্ত কারিশমাকে গ্রেফতার করতে পারবে না এনসিবি।

এর আগে গত ২৭ অক্টোবর কারিশমা প্রকাশের বাড়িতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই সময়ই বাড়িতে ছিলেন না দীপিকার ম্যানেজার। তার বাড়ি থেকে তখন ১.৭ গ্রাম হাশিশ বাজেয়াপ্ত করে এনসিবি। শুধু তাই নয় তিনটি সিবিডি ওয়েলের শিশিও উদ্ধার করেছেন তদন্তকারীরা।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status