ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গোল্ডেন মনিরের মামলা তদন্ত করবে ডিবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 November, 2020, 8:36 PM

গোল্ডেন মনিরের মামলা তদন্ত করবে ডিবি

গোল্ডেন মনিরের মামলা তদন্ত করবে ডিবি

অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ র‌্যাবের হাতে গ্রেফতার ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে দায়ের করা তিন মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গোল্ডেন মনিরের বিরুদ্ধে করা তিনটি মামলা ডিবি পুলিশের গুলশান বিভাগে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

আসামি গোল্ডেন মনির বর্তমানে ডিবি হেফাজতে।

বাড্ডার ওসি বলেন, গোল্ডেন মনিরের বিরুদ্ধে র‌্যাবের করা অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে স্বর্ণ ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান শুরু হয়, যে অভিযান সমাপ্ত হয় পরদিন শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় তাকে।

এদিকে, রোববার (২২ নভেম্বর) বাড্ডা থানায় করা পৃথক তিন মামলায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status