ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দিল্লির পাঁচ তারকা হোটেলে ইভেন্ট ম্যানেজারকে ধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 November, 2020, 8:25 PM

দিল্লির পাঁচ তারকা হোটেলে ইভেন্ট ম্যানেজারকে ধর্ষণ

দিল্লির পাঁচ তারকা হোটেলে ইভেন্ট ম্যানেজারকে ধর্ষণ

ভারতের রাজধানী দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কাজ করেন। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ২৭ বছরের ওই তরুণী সম্প্রতি দিল্লি সফর করেন। এ সময় ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া মিকি মেহতা ও নবীন দ্বার নামে দুজনের সঙ্গে দেখাও করেন। ওই দুই ব্যক্তি ধাবা মালিক। মিকি দিল্লির লাজপত নগর এবং নবীন সাকেতের বাসিন্দা। তবে তাদের ধাবা রয়েছে হরিয়ানার সোনিপতে।

ওই তরুণী পুলিশকে জানান, গত ১৮ ও ১৯ নভেম্বর তিনি ওই দুজনের সঙ্গে দেখা করেছিলেন। ১৯ নভেম্বর দিল্লির কনট প্লেস থেকে এরোসিটি এলাকার হোটেলে ফিরে আসার সময় গাড়িতে দুর্ব্যবহার করতে শুরু করেন নবীন। তবে তাকে হোটেলে নামিয়ে দেওয়ার পর ফিরে যান নবীন। কিন্তু মিকি তার সঙ্গে হোটেলের ঘরে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে ওই তরুণীর অভিযোগ। এরপর ওই তরুণীকে আনন্দ বিহার এলাকায় তুলে নিয়ে যান মিকি। সেখানে তাকে ফেলে রেখে চম্পট দেন।

পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, প্রতিদিনই দিল্লিতে অন্তত ছয়জন নারী ধর্ষিত হন। সম্প্রতি সংসদীয় প্যানেলকে দিল্লি পুলিশ যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা গেছে,  ৪৪ শতাংশ ক্ষেত্রেই অভিযুক্ত পরিবারের সদস্য অথবা পারিবারিক বন্ধু। ১৩ শতাংশ ক্ষেত্রে আত্মীয় এবং ১২ শতাংশ ক্ষেত্রে অভিযুক্ত প্রতিবেশীরা।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status