ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চাঁদপুরে মাস্ক না পরায় ২২০ জনকে জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 November, 2020, 8:40 PM

চাঁদপুরে মাস্ক না পরায় ২২০ জনকে জরিমানা

চাঁদপুরে মাস্ক না পরায় ২২০ জনকে জরিমানা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে চাঁদপুরে মাস্ক না পরায় ২২০ জনকে ২৯ হাজার ৬১০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

শতভাগ মাস্ক নিশ্চিত করতে চাঁদপুর শহরজুড়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তারা।

শহরের সাতটি স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কানিজ ফাতেমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসাইন, মঞ্জুর মোর্শেদ, সেলিনা আক্তার, আবিদা সিফাত, আজিজুর নাহান ও এসিল্যান্ড ইমরান হোসেন। এ সময় সদর উপজেলায় ১৪৬ জনকে ১৪৬টি মামলায় ১৭ হাজার ৭১০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহামুদ জামান বলেন, করোনা প্রতিরোধে শতভাগ মাস্ক নিশ্চিতে জেলা প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status